A
smaller text
A
normal text
A
larger text
Samelys Lopez
ডেমোক্রেটিক

বর্তমান পেশা
NY-15 কংগ্রেশনাল প্রার্থী
পূর্ববর্তী পেশা
ব্রেকিং গ্রাউন্ড, হাউজিং ডেভলাপমেন্ট প্রোজেক্ট ম্যানেজার
শিক্ষা
মাস্টার্স অব আর্বান প্লানিং, 2008 -NYU রবার্ট F. ওয়াগনার গ্রাজুয়েট স্কুল অফ পাবলিক সার্ভিস; সাইকোলজিতে ব্যাচেলর অব আর্টস, 2001-বার্নার্ড কলেজ
সাংগঠনিক অন্তর্ভূক্তি
ব্রঙ্কস প্রোগেসিভ, নিউ ইয়র্ক প্রোগেসিভ অ্যাকশন নেটওয়ার্ক
পূর্ববর্তী পাবলিক অভিজ্ঞতা
ব্রঙ্কস প্রোগেসিভ, কো-ফাউন্ডিং মেম্বার, 9/2016 –বর্তমান; BX CB 7 (দ্বিতীয় ভাইস চেয়ার), দীর্ঘ মেয়াদে পরিকল্পনা এবং কমিউনিটি রিলেশনের প্রধান, 4/12-5/16
প্রার্থীর বিবৃতি
আমার বাস্তব অভিজ্ঞতার দ্বারা অবহিত হয়ে এবং কংগ্রেস সদস্য জোস ই সেরানোর হয়ে কাজ করার পরে আমি একটি কমিউনিটির সংগঠক হয়ে উঠেছি যারা তাদের তৎপরতা নির্বাচনী শক্তিতে পরিণত করতে তৃণমূলের পাশাপাশি কাজ করেছিল। আমি আমার পেশাদার জীবন সাশ্রয়ী মূল্যের আবাসন ক্ষেত্রে নিবেদিত করেছি, যেখানে আমি ব্রঙ্কস এবং NYC-তে ঘর তৈরিতে সহায়তা করেছি। কংগ্রেস মহিলা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের (Alexandria Ocasio-Cortez) মতো, ব্রঙ্কসের রাজনীতিতে বিপুল অর্থের দুর্নীতিবাজ শক্তি শেষ করার জন্য আমাদের প্রচার অর্থের জন্য আমরা রিয়েল এস্টেট উন্নয়নকারী এবং কর্পোরেট PAC অর্থ উভয়ই প্রত্যাখ্যান করেছি, এ কারণেই এই প্রতিযোগিতায় উনার সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ।
