A
smaller text
A
normal text
A
larger text
Carolyn B. Maloney
ডেমোক্রেটিক

বর্তমান পেশা
কংগ্রেসউম্যান, NY-12
পূর্ববর্তী পেশা
শিক্ষক, NYS লেজিসলেটিভ স্টাফার , NYC সিটি কাউন্সিল মেম্বার
শিক্ষা
গ্রিনসবোরো কলেজ, স্পিচ-এ BA
সাংগঠনিক অন্তর্ভূক্তি
উইম্যানস ফোরাম, কাউন্সিল অন ফরেন রিলেশনস, উইম্যানস সিটি ক্লাব, অ্যালিস পল ইন্সট., এলেনর রুজভেল্ট ল্যাগেসি, NOW, NY ল্যান্ডমার্কস কনজারভেন্সি এবং আরো অনেক
পূর্ববর্তী পাবলিক অভিজ্ঞতা
কংগ্রেসউম্যান, NY-12; চেয়ারউম্যান, হাউস কমিটি অন ওভারসাইট অ্যান্ড রিফর্ম; NYC সিটি কাউন্সিল মেম্বার; NYS লেজিসলেটিভ স্টাফার
প্রার্থীর বিবৃতি
আমি গত বছরে হাউস কমিটি অন ওভারসাইট অ্যান্ড রিফর্ম এর প্রথম মহিলা সভাপতি হয়েছি। আমার প্রথম পদক্ষেপ ছিল ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা। তারপর থেকে আমি তার আর্থিক রেকর্ড থেকে তার COVID-19 পরিচালনার বিষয়ে জবাবদিহি করে চলেছি। আমি মহিলাদের অধিকার, বেতনসহ পারিবারিক ছুটি, অভিবাসন, স্বাস্থ্যসেবা, ওষুধের দাম হ্রাস এবং আরো অনেক বিষয়ে শুনানি করেছি।
আমি 18-বছরের লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার পরে শেষ পর্যন্ত আমরা আমাদের 9/11 বীরদের জন্য পূর্ণ স্বাস্থ্যসেবা এবং ক্ষতিপূরণের জন্য যুদ্ধেও জয়ী হয়েছি। আমি COVID-19 আক্রান্তদের জন্য এবং একক প্রদানকারীর মেডিকেয়ার ফর অল-এর জন্য ঠিক ততটাই লড়াই করব।
এবং পরিবেশের জন্য আজীবন যোদ্ধা হিসাবে আমি জানি যে আমাদেরকে জলবায়ু সংকট মোকাবিলা করতেই হবে। এজন্যই আমি গ্রিন নিউ ডিলের একজন মূল কো-স্পনসর।
